অন্যধারা ডেস্ক: হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার সকালে এ তথ্য জানায়। তার মৃত্যুতে ইরানজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত হয়েছেন। রবিবার সকালে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এক ঘোষণায় জানায়, দেশের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।
বিবিসি ও সিএনএন জানিয়েছে, তেহরানে নিজ কার্যালয়ে হামলার ঘটনায় শনিবার সকালে তিনি নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় খামেনির মৃত্যুর দাবি করেন তারা। তিনি সেখানে লেখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন তিনি। সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরে ইরানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকার রবিবার থেকে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
দৈনিক অন্যধারা/এইচ

