যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নি*খোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদে*হ উদ্ধার, গ্রেপ্তা*র ১

- Advertisement -
- Advertisement -

বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমন (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তবে লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া অন্য শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানা গেছে।

নিহত জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ নাহিদা এস বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী ছিলেন তিনি।

গত ১৬ এপ্রিল লিমনের অফ-ক্যাম্পাস বাসভবনে তাকে শেষবার দেখা গিয়েছিল। এর ঠিক এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিল্ডিংয়ে বৃষ্টিকে শেষবারের মতো দেখা যায়। দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক বন্ধু পুলিশকে বিষয়টি অবহিত করলে তদন্ত শুরু হয় করে পুলিশ।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, রুমমেট হেফাজতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ, একপর্যায়ে শুক্রবার সকালে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ওইদিন সকালে অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহর বাড়ি থেকে পারিবারিক সহিংসতার একটি ফোন পায় শেরিফ অফিস।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, রুমমেট হেফাজতে প্রশ্ন সর্বমিত্রের / এখন তো আ. লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার কী দরকার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলে তিনি প্রথমে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সোয়াত টিম ডাকা হলে প্রায় ২০ মিনিট পর তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং তাকে হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তার ২৬ বছর বয়সী হিশামের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, প্রহার, মরদেহ সরানো, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং মৃত্যু সংবাদ জানাতে ব্যর্থ হওয়াসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিমনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। তবে নিখোঁজ নাহিদা বৃষ্টির বর্তমান অবস্থা সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এবং তার সন্ধানে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এখনো।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এভাবে নিখোঁজ হওয়া তাদের দুজনের জন্যই অত্যন্ত অস্বাভাবিক।

ফ্লোরিডায় অবস্থানরত বন্ধু-বান্ধব এবং বাংলাদেশে থাকা স্বজনরা লিমনের মৃত্যুতে শোকাহত এবং বৃষ্টির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে ঘটনার বিস্তারিত প্রকাশ করতে রাজি না হলেও দ্রুত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে বলে জানান।

দৈনিক অন্যধারা/এইচ

- Advertisement -

আরো পড়ুুর