ডিজিটাল মাধ্যমে প্রকাশিত লেখাকে কেন্দ্র করে আবারও আইনি আলোচনায় এসেছে ধর্মীয় অবমাননার অভিযোগ। মোঃ মিজানুর রাহামান নামে এক ব্লগারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তার ব্যক্তিগত ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্টে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর ও বিদ্রূপমূলক বক্তব্য প্রকাশ করেছেন।
মামলার বাদী ইউসুপ কাউসার অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি এমন ভাষা ব্যবহার করেছেন যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। আদালতে জমা দেওয়া অভিযোগে তিনি বলেন, এসব লেখা শুধু আপত্তিকর নয়, বরং সামাজিক বিভ্রান্তি ও অসন্তোষ তৈরির ঝুঁকিও সৃষ্টি করছে।
৩০শে জুলাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রিপন হোসেন আদালতের ১২ নম্বর আদালত মামলাটি গ্রহণ করেন। বিচারক মোঃ রিপন হোসেন তদন্তের দায়িত্ব পিবিআই তদন্ত শাখাকে দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ২৯৫, ২৯৫(ক), ২৯৮ ধারায় দায়ের করা হয়েছে। মামলার রেফারেন্স নম্বর সি.আর.-১৫৯৮/২০২৬।
একটি আদালত সূত্র জানায়, অভিযুক্তের অনলাইন পোস্টগুলোতে ইসলাম ধর্ম এবং নবী-রাসূলদের নিয়ে “অশালীন” ও “উসকানিমূলক” বক্তব্য রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তদন্তের মাধ্যমে এসব বক্তব্যের সত্যতা যাচাই করা হবে।
এদিকে, মামলার বিষয়ে মোঃ মিজানুর রাহামানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আগামী ২৭শে অক্টোবর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তদন্ত প্রতিবেদন জমা সংক্রান্ত।

