ব্যক্তিগত ওয়েবসাইট ও এক্সে প্রকাশিত লেখা নিয়ে অভিযোগ, আদালতের নির্দেশে তদন্ত

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিগত ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্টে প্রকাশিত লেখাকে ঘিরে আইনি পদক্ষেপের মুখে পড়েছেন লেখক ও ব্লগার মুসা আহমেদ জায়গীরদার। ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর ও বিদ্রূপাত্মক বক্তব্য প্রকাশের অভিযোগে তাঁর বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী আব্দুল্লাহ আল মামুনের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের অনলাইন লেখায় ব্যবহৃত ভাষা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আদালতে জমা দেওয়া অভিযোগে তিনি আরও দাবি করেন, এ ধরনের প্রকাশনা সামাজিক বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টির ঝুঁকি তৈরি করতে পারে।

৫ অক্টোবর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৫ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার মামলাটি আমলে নেন। অভিযোগের তদন্তভার দেওয়া হয় ডিবির (শাহবাগ আমলী) তদন্ত শাখাকে।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ ও ২৯৮ ধারায় দায়ের হয়েছে এবং সি.আর.-৪১৪/২০২৬ নম্বরে নিবন্ধিত হয়েছে।

আদালতসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, অভিযুক্তের অনলাইন পোস্টগুলোতে ইসলাম ধর্ম ও নবী-রাসূলদের নিয়ে অশালীন ও উসকানিমূলক বক্তব্য রয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হবে।

মুসা আহমেদ জায়গীরদারের কোনো মন্তব্য প্রতিবেদন প্রকাশের সময় পাওয়া যায়নি। মামলার পরবর্তী শুনানি এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৪ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

আরো পড়ুুর