ওয়েবসাইট ও এক্সে ইসলাম ও মহানবীকে নিয়ে আপত্তিকর বক্তব্যের অভিযোগ, ব্লগারের বিরুদ্ধে মামলা

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক : ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যক্তিগত ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্টে অবমাননাকর মন্তব্য প্রকাশের অভিযোগে লেখক ও ব্লগার জান্নাতুল ফেরদুশ ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাদী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ, অভিযুক্তের ধারাবাহিক অনলাইন প্রকাশনায় ইসলাম ধর্মকে বিদ্রূপ করার পাশাপাশি মহানবী (সা.) সম্পর্কেও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে।

মামলার আবেদনে বাদী দাবি করেন, এসব বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। একই সঙ্গে এ ধরনের প্রকাশনা সামাজিক অস্থিরতা ও জনমনে উত্তেজনা সৃষ্টির পরিবেশ তৈরি করতে পারে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

গত ২৫ নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৬ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রনক জাহান তাকি মামলাটি আমলে নেন এবং তদন্তের নির্দেশ দেন। তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর খিলগাঁও আমলী তদন্ত শাখা।

আদালত-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের অনলাইন প্ল্যাটফর্মে ইসলাম ধর্ম ও নবী-রাসূলদের সম্পর্কে আক্রমণাত্মক এবং অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ ও ২৯৮ ধারায় দায়ের করা মামলাটি সি.আর.-৮৪০/২০২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে। মামলার পরবর্তী শুনানি ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ জানুয়ারি ২০২৭ তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে জান্নাতুল ফেরদুশ ইমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

- Advertisement -

আরো পড়ুুর

SpinsUp