অন্যধারা ডেস্ক:
যারা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আসতে চান অবশ্যই তাদের করোনার নেগেটিভ সনদ লাগবে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর,২০২১) দুপুরে বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নিরাপত্তা প্রদান সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এমন কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।
তিনি আরও বলেন, আমাদের প্রশাসন নিরাপত্তার দিক থেকে অনেক বেশি সতর্ক । তারপরও আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যাতে নিরাপত্তার কোন ত্রুটি না থাকে। আমাদের নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ। আমরা বিশ্বাস করি, এই অভিজ্ঞতার আলোকে সবকিছুই নিরাপদে করতে পারব।
সাপ্তাহিক অন্যধার//আর এম

