জমিয়তে উলামায়ে ইসলাম সংলাপে অংশ নিতে বঙ্গভবনে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদের আমন্ত্রণে নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্দ্যেশ্যে সংলাপে যোগ দিতে বঙ্গভবনে গিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলটির নেতারা।

বুধবার (৫ জানুয়ারি,২০২২) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৭ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে উপস্থিত হয়েছে ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে। সংলাপে অংশগ্রহণকারী অন্যান্য প্রতিনিধিদের মধ্যে রয়েছেন- দলটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়া, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসেন কাসেমী, আব্দুল কুদ্দুস মানিকনগরী,আব্দুল কুদ্দুস তালুকদার, অ্যাডভোকেট শাহীনুল পাশা চৌধুরী।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর