অন্যধারা ডেস্ক:
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকরা ভারতে না যাওয়াই সবচেয়ে ভালো হবে। তারপরও কেউ যদি ভারতে যেতে চায় তাদের জন্য স্থলবন্দর খোলা থাকবে এবং ভিসাও চালু থাকবে।
রোববার (৯ জানুয়ারী,২০২২) রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে করোনা টিকা বুস্টার ডোজ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।
দোরাইস্বামী আরও বলেন, ১১ জানুয়ারি থেকে যারা ভারতে যেতে চাইবে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে সাতদিনের জন্য কোয়ারেন্টাইনে থাকেতে হবে। ভারতীয় নাগরিক যারা প্রভাসে রয়েছে তারাও যদি দেশে আসে তাদেরকেও এ নিয়ম মানতে হবে।
জান যায়,পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কূটনীতিকদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেন। এরই প্রেক্ষিতে বিক্রম দোরাইস্বামী অন্যান্যদের সঙ্গে টিকা নেন ।
দৈনিক অন্যধারা//আর এম

