ছয় চরণের স্তবক –১১৯
লুনা আহমেদ
যেহেতু পৃথিবী এখন জাগ্রত আপনার ঘুমানো উচিত
দুজনে জেগে থাকলে বিভেদ বাঁধতে পারে।
পিতা যখন পিতামহকে এই গল্প বলছিলো
দূর থেকে চিৎকার করে বললাম
জেগে থাকা আপনারও সাজে না পিতা
যেহেতু আমিও জেগে থাকতে চাই।
অন্যধারা/১ আগস্ট'২০/এসএএইচ
ছয় চরণের স্তবক –১১৪
জুলফিকার হোসেন তারা
রঙিন হয় না মন
জোর করে তবু মন রাঙ্গি
শুশুক মাছের মতো
লাফিয়ে লাফিয়ে জলের তরঙ্গ ভাঙ্গি
শেষ হয় না দাহকালের জ্বালাতন
কাটে না সময় এই মন বড় উচাটন।
অন্যধারা/২৬ জুলাই'২০/এসএএইচ
Téléchargement de 1xbet apk : pourquoi choisir l’application mobile ?Avantages du jeu sur mobileCompatibilité et performancesPrérequis avant le téléchargement...