প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে নিয়ে অনলাইন মন্তব্যের অভিযোগে ঢাকায় ফৌজদারি মামলা

- Advertisement -
- Advertisement -

প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনলাইনে মানহানিকর ও অবমাননাকর বক্তব্য প্রচারের অভিযোগে কাওসার আহমাদ নামক এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আদালত-সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মামলাটি দায়ের করেন বিএনপির সমর্থক হিসেবে পরিচিত ইউসুপ কাউসার। তিনি ১৬ জুন ঢাকা মহানগরের মুখ্য হাকিম আদালতে অভিযোগ জমা দেন। মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলামের ৮নং আদালতে উপস্থাপিত হয় যা বিচারক আমলে নেন।

আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪, ৫০৫ এবং ৫০৫(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি সি.আর.-৬৩০/২০২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে।
আদালত আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে এবং তদন্তের দায়িত্ব দিয়েছে মোহাম্মদপুর থানাকে। আদালত- সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী শুনানিতে মামলাটির অগ্রগতি পর্যালোচনা করা হবে।

অভিযোগপত্রে বলা হয়েছে, কাওসার আহমাদ তাঁর টুইটার/এক্স অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত ওয়েবসাইটের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ, অসত্য এবং মানহানিকর বক্তব্য প্রচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী পক্ষের মতে, উক্ত বক্তব্যগুলো জনপরিসরে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। এছাড়াও ফেব্রুয়ারীতে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে পদদলিত করবার জন্যে এবং বাংলাদেশের গণতন্ত্রের অভিমুখে পুনর্যাত্রা বিনষ্ট করবার জন্যে জামায়াত-শিবিরের অপচেষ্টা হিসেবে এইসব অনলাইন প্রচার করা হচ্ছে।

মামলার নথিতে কাওসার আহমাদকে শিবির-সংশ্লিষ্ট কর্মী হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে এই পরিচয় সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্তের পক্ষ থেকেও মামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বক্তব্য, মানহানি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক সাম্প্রতিক বছরগুলোতে ক্রমশ গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক দলগুলো প্রায়ই অভিযোগ করে থাকে যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হয়।

- Advertisement -

আরো পড়ুুর